আজকাল দৈনন্দিন জীবনের ব্যস্ততা আর শহরের কোলাহল থেকে বাঁচতে আমরা যখনই একটু সুযোগ পাই, মনটা ছুটে যেতে চায় পাহাড়, ফরেস্ট, নদীর ধারে কিংবা কোনো শান্ত গ্রামে। কিন্তু ভ্রমণের এই চেনা ছকে ইদানীং একটা বড় পরিবর্তন এসেছে। অনেকেই এখন আর বিলাসবহুল হোটেলের চার দেয়ালের মধ্যে বন্দি থাকতে চান না। তার বদলে মানুষের প্রথম পছন্দ হয়ে উঠছে—হোমস্টে ।
আপনি যদি এখনো হোটেলের চেনা আরামেই অভ্যস্ত হয়ে থাকেন, তবে এই ব্লগটি আপনার জন্য। আজ আমরা জানবো কেন অফবিট বা নতুন কোনো জায়গায় বেড়াতে গেলে হোটেল ছেড়ে হোমস্টে-তে থাকা উচিত, আর কেনই বা এটি আপনার ভ্রমণের অভিজ্ঞতাকে পুরোপুরি বদলে দিতে পারে।
ঘরের তৈরি গরম লোকাল খাবার এবং তার অপূর্ব স্বাদ
হোটেলের চটকদার মেনুকার্ড আর রেস্টুরেন্টের মশলাদার খাবার তো আমরা সবসময়ই খাই। কিন্তু পাহাড়ি, জঙ্গল বা নদীর ধারের কোনো হোমস্টে-তে গিয়ে সেখানকার দিদির হাতের তৈরি গরম ধোঁয়া ওঠা লোকাল খাবার খাওয়ার আনন্দই আলাদা। একদম টাটকা, অর্গানিক সবজি দিয়ে তৈরি সেই খাবারের স্বাদ আপনি কোনো ফাইভ-স্টার হোটেলেও পাবেন না। সবচেয়ে বড় কথা, এখানে আপনার পছন্দমতো খাবার তৈরি করে দেওয়ার অনুরোধও করা যায়, যা হোটেলে অসম্ভব।

অচেনা সংস্কৃতিকে খুব কাছ থেকে জানা
হোমস্টে মানে হলো কোনো একটি অচেনা পরিবারের নতুন অতিথি হয়ে তাদের বাড়িতেই থাকা। এর ফলে খুব সহজে তাদের জীবনযাত্রা, সংস্কৃতি এবং ঐতিহ্যের সাথে মিশে যাওয়া যায়। সন্ধেবেলা পাহাড়ি ঠাণ্ডায় ঘরের মালিকের সাথে এক কাপ গরম চা হাতে নিয়ে গল্প করা, তাদের সুখ-দুঃখের কথা শোনা কিংবা স্থানীয় কোনো উৎসবের অংশ হওয়া , ভ্রমণের এই স্মৃতিগুলো সারাজীবন মনে রাখার মতো।
অফবিট জায়গার মুগ্ধ করা সৌন্দর্য উপভোগ
বড় বড় হোটেলগুলো সাধারণত শহরের কেন্দ্রবিন্দুতে বা খুব ঘিঞ্জি পর্যটন এলাকায় গড়ে ওঠে। কিন্তু আসল নিরিবিলি বা অফবিট প্রকৃতির স্বাদ পেতে হলে আপনাকে যেতে হবে একটু ভেতরে, শান্ত গ্রামে। আর এই অফবিট জায়গাগুলোতে থাকার একমাত্র উপায় হলো হোমস্টে। সকালে ঘুম থেকে উঠেই কাঁচের জানলা দিয়ে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা, পাস দিয়ে বয়ে যাওয়া খরস্রতা নদীর জলের খল খল আওয়াজ কিংবা বারান্দায় বসে পাখির ডাক শোনার যে শান্তি, তা কেবল হোমস্টে-তেই সম্ভব।
গত বছর যখন আমি প্রথম পাহাড়ি এক হোমস্টেতে রাত কাটিয়েছিলাম, তখন থেকেই আমার ভ্রমণের ধারণা বদলে যায়।
অল্প খরচে অফুরন্ত আনন্দ
হোটেলের তুলনায় হোমস্টে-তে থাকার খরচ সাধারণত অনেকটাই কম হয়। বিশেষ করে আপনি যদি সপরিবারে বা বন্ধুদের গ্রুপ নিয়ে ঘুরতে যান, তবে হোমস্টে আপনার পকেটের ওপর চাপ অনেক কমিয়ে দেবে। কারণ বেশিরভাগ হোমস্টে-তে থাকা এবং খাওয়া একসাথে প্যাকেজ হিসেবে থাকে, যার ফলে অতিরিক্ত কোনো হিডেন চার্জ বা ট্যাক্সের ঝামেলা থাকে না।
লোকাল অর্থনীতিতে অবদান রাখা
আপনি যখন কোনো বড় হোটেলে থাকেন, আপনার টাকার সিংহভাগ চলে যায় কোনো বড় কর্পোরেট কোম্পানির পকেটে। কিন্তু আপনি যখন একটি ছোট হোমস্টে-তে থাকেন, আপনার দেওয়া টাকাটা সরাসরি সেই স্থানীয় পরিবারের হাতে পৌঁছায়। আপনার মাধ্যমে একটি পাহাড়ি বা গ্রামীণ পরিবার স্বাবলম্বী হওয়ার সুযোগ পায়। একজন দায়িত্বশীল পর্যটক হিসেবে এর চেয়ে তৃপ্তির আর কী হতে পারে!
শেষ কথা:
ভ্রমণ মানে শুধু কোনো জায়গায় গিয়ে কিছু ছবি তুলে ফিরে আসা নয়। ভ্রমণ মানে হলো নতুন একটা জায়গাকে মন থেকে অনুভব করা, নতুন কিছু মানুষের আপন হওয়া, নতুন কিছু জানা, নতুন স্মৃতি তৈরি করা । আর এই রাস্তাটাই তৈরি করে দেয় একটি সুন্দর হোমস্টে।
তাই আপনার পরবর্তী ট্রাভেল প্ল্যানে হোটেলের বুকিং বাতিল করে, বেছে নিন চমৎকার কোনো অফবিট হোমস্টে। বিশ্বাস করুন, এই অভিজ্ঞতা আপনার স্মৃতির পাতায় চিরকাল অমলিন হয়ে থাকবে।
আপনার মতো ভ্রমণপ্রেমিকদের এমন সব অফবিট জায়গার সন্ধান দিতেই আমাদের এই Hidenook এর যাত্রা…